20 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জেলা পরিষদ সদস্য এস এম আলমগীরকে নাগরিক সংবর্ধনা

জেলা পরিষদ সদস্য এস এম আলমগীরকে নাগরিক সংবর্ধনা


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আরামিট গ্রুপের চেয়ারম্যান এস এম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দিয়েছে তৈলারদ্বীপ-বারখাইন নাগরিক সংবর্ধনা কমিটি। উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করায় এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম। তৈলারদ্বীপ-বারখাইন নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হেলালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএ/ এনামুল হক নাবিদ , ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা