20 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) গণধর্ষণের শিকার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার(৫জুন) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৪ জুন) সকালে নির্যাতিত ওই শিক্ষার্থীর মা এ ঘটনায় ৪ জনের নামে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

নির্যাতিত শিক্ষার্থী জানান, মায়ের সাথে অভিমান করে শুক্রবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে গোমদণ্ডী ফুলতল এলাকায় যায়। সেখানে আলমগীর নামের পরিচিত এক বন্ধুর সাথে দেখা হয় মেয়েটির। এসময় কিছু যুবক তাদের এতো রাতে অবস্থানের কারণ জানতে চেয়ে অবরুদ্ধ করে। এরপর তাদের সিএনজি চালিত অটোরিকশাযোগে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনের একটি কাঁচা সড়কের নির্জন স্থানে নিয়ে যায়। এরপর আলমগীরের গলায় ধারালো ব্লেড ধরে জিম্মি করে রাখে। রাত ২টার দিকে যুবকরা মাদকদ্রব্য সেবন করে এবং অটোরিকশায় থাকা স্কুল শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে।ভোর সাড়ে তিনটার দিকে স্কুল শিক্ষার্থীকে বাসায় পৌঁছে দিয়ে এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায় যুবকরা।

জানা গেছে ,ওই শিক্ষার্থীর পিতা প্রবাসে থাকেন। তারা দুই বোন। সকালে এ ব্যাপারে শিক্ষার্থীর মা থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে বোয়ালখালী পৌরসদরের পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের আলা উদ্দীন হাজি বাড়ীর মো, বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর (১৯), ৬নং ওয়ার্ডের মোহাম্মদ রুস্তম আলী বাছেকের ছেলে সানিউল্লাহ আলী রিমন (২০) ও পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চান মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করে।

তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামী কধুরখীল নাপিতের ঘাটা এলাকার সায়মন (২৪) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

ওসি বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবর মুনাফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা