27 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বোয়ালখালী আওয়ামী লীগের সমাবেশ

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বোয়ালখালী আওয়ামী লীগের সমাবেশ


বিএনএ, বোয়ালখালী : ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ।

শনিবার (৪ জুন) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন পাপ্পু ও শেখ শহীদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে উস্কানিমূলক স্লোগান। এর পরই সেই স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে এ প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩