20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শ্বশুর বাড়িতে আগুন, পুড়ে মারা গেল জামাই

চট্টগ্রামে শ্বশুর বাড়িতে আগুন, পুড়ে মারা গেল জামাই

চট্টগ্রামে শ্বশুর বাড়িতে আগুন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ড হয়েছে। আগুনে দগ্ধ হয়ে ফোরকান (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) ভোর ৫টায় হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকান্ড ঘটে। নিহত ফোরকান উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন তিনি। এছাড়া মো. মঞ্জু, মো. ফরিদ, মো. মাসুম, মো. জমির, মো. সালাউদ্দিন ও মো. রহিম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান জানান, দুবাই প্রবাসী ছবুরের বোনের স্বামী ফোরকান প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।বৈদ্যুতিক খুঁটি থেকে আজ ভোরে ছবুরের রুমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফোরকানকে বের করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সেখানে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ফোরকানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে- আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা। ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা