27 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে শ্লীলতাহানি, মুয়াজ্জিন গ্রেপ্তার

জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে শ্লীলতাহানি, মুয়াজ্জিন গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ঝাড়ফুঁক করে জিন তাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার দারোগাহাট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবক আশিকুল ইসলাম বাঁশখালী থানার সরলবাজার এলাকার হাবীবুল আলমের ছেলে এবং দারোগাহাট নসু মালুম মসজিদের মুয়াজ্জিন।

শুক্রবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ভিকটিমের পরিবার সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় থাকেন। ভিকটিম চট্টগ্রামের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তিন মাস ধরে সে অসুস্থ। এ জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের চিকিৎসা করা হয়। কিন্তু সুস্থ হয়নি। একপর্যায়ে ভিকটিমের বাবাকে বাসার মালিকের ভাই জানান, স্থানীয় হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন আশিকুল ঝাড়-ফুক দিয়া চিকিৎসা করান। পরে ভিকটিমের বাবা মুয়াজ্জিন আশিকুলকে দিয়ে তার মেয়েকে ঝাড়-ফুক দিয়া চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভিকটিমের বাসায় এসে আশিকুল ভিকটিমকে দেখে তার মা-বাবাকে বলেন, তাকে জ্বীন আছর করেছে।

একপর্যায়ে আশিকুল বলেন, ভিকটিম মেয়েটিকে দরজা-জানালা বন্ধ করে রুমের মধ্যে একা রেখে চিকিৎসা করতে হবে। এ কথায় রাজি হয়ে রুম থেকে মেয়েটির মা-বাবা বের হয়ে যান। এ সুযোগে মো. আশিকুল ইসলাম মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। প্রায় পাঁচ মিনিট পর মেয়েটি রুম থেকে বের হয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিকুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের