27 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রায় ১৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

চট্টগ্রামে প্রায় ১৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

চট্টগ্রামে প্রায় ১৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বিএনএ, চট্টগ্রাম  : চট্টগ্রামে ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগর ও জেলা মিলিয়ে সর্বমোট ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ৫ লাখ ১০ হাজার ৩১ জন এবং ১৫টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ৭৮৪ জন শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো হবে। হাম, ডায়রিয়া, রাতকানাসহ সব ধরনের রোগ থেকে বাঁচাতে ৬-৫৯ মাস বয়সী শিশুদের আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  এ কার্যক্রম চলবে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির ২ দিন টিকা কর্মসূচি বন্ধ থাকবে।

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, করোনাকালীন এসময়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার ব্যতীত চট্টগ্রাম জেলা সদর হাসপাতালসহ ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রত্যেক ইউনিয়ন সাব-সেন্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে এবার ১৫টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ৭৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  নগরের ৪১ ওয়ার্ডে  এই ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ১০ হাজার ৩১ জনকে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধয়ক সুজন বড়ুয়া ও স্বাস্থ্য পরিদর্শক (পটিয়া) অলক দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ