30 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ১০ জনের

বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ও বাকি ৬ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন এবং নওগাঁর একজন রয়েছেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। এদের মধ্যে রাজশাহীর ১৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, পাবনার ৩ এবং নাটোরের একজন রয়েছেন। এ নিয়ে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২শ ২৫ জন ভর্তি আছেন। আইসিইউতে আছেন ১২ জন।

তিনি আরো জানান, দ্রুত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালের শয্যা খালি থাকছে না। এছাড়া গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৬৫ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু