23 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাল নোট কারবারিতে লোহাগাড়ায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

জাল নোট কারবারিতে লোহাগাড়ায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

জাল নোট কারবারিতে লোহাগাড়ায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী কারে যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকালে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা