28 C
আবহাওয়া
৪:১১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পৃথক ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে পৃথক ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় পৃথক ঘটনায় পানিতে ভাসমান দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, কুতুবদিয়ায় পানিতে ডুবে মোঃ রবিউল হোছেন নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) সকালে সাড়ে ৯ টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জহির আলী সিকদার পাড়া গ্রামের মোঃ আজম উদ্দিনের ছেলে রবিউল হোছেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আল মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

অন্যদিকে, পেকুয়া মাতামুহুরি নদীর ভোলাখালের রাবার ড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় হানিফা জান্নাত মণি(১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৪ এপ্রিল) সকালে পেকুয়া থানার ওসি (তদন্ত) একদল পু্লিশ ফোর্স নিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করেন।

হানিফা জান্নাত মণি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকালে ওই শিশু পেকুয়া সদর ইউনিয়নের বকসু চকিদার পাড়া তার বোনের শশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে মাতামুহুরী নদীর ভোলাখালের রাবার ড্যাম এলাকায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য আরও জানান,হানিফা জান্নাত মণির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি বলে জানান তিনি।

বিএনএ/ শাহীন, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত