26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা

৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমতীরের নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে । ফিলিস্তিনের  স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়।

এর আগে ইসরায়েলের  সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে  অভিযান চালাচ্ছে। নিহতরা এক ব্রিটিশ-ইসরায়েলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করে ইসরায়েল।

গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরায়েলিদের অবৈধ বসতি হামলায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই সময় পবিত্র আল আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবলুসে অভিযানে যায় তারা। সেখানে এ তিনজনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। তারা জানিয়েছে, নিহতরা হলেন হাসান কাতনানি, মোয়াজ মারসি ও ইব্রাহিম হুরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ