26 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদের উপচ্ছায়া গ্রহণ শুক্রবার

চাঁদের উপচ্ছায়া গ্রহণ শুক্রবার

চাঁদের উপচ্ছায়া গ্রহণ শুক্রবার

বিএনএ, ডেস্ক: শুক্রবার (৫ মে) চাঁদের উপচ্ছায়া গ্রহণ হবে। তবে, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উপচ্ছায়ায় চাঁদ প্রবেশ করবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে। মধ্যবর্তী গ্রহণ হবে রাত ১১টা ২৩ মিনিটে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে রাত ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।

বিশ্ব কখনও কখনও পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে। যখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে, তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, এতে চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। তখন পৃথিবীর মানুষের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে এলেও একই সরলরেখায় থাকে না।

এ চন্দ্রগ্রহণ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, আটলান্টিক-প্রশান্ত-ভারত মহাসাগর থেকে সরাসরি দেখা যাবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ