18 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য নয়: জাপানী রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য নয়: জাপানী রাষ্ট্রদূত


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং এ বিষয়ে তিনি কোন ধরণের মন্তব্য করবেন না।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (বাংলাদেশের নির্বাচন) নিয়ে যে কোন ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকব। এটি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি টোকিও সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বুধবার (৩ মে) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইয়োমা কিমিনোরি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জাপানের অবস্থান জানতে চাইলে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়োর মধ্যে সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানাতে ঢাকাস্থ জাপান দূতাবাসে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়োর আমন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান এবং ২৬ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানী রাষ্ট্রদূত বলেন, দু’টি দেশই “খুবই সমন্বিত এবং সুনির্দিষ্ট লক্ষ্য” অংশীদারিত্বকে গুরুত্ব দেয়।

তিনি বলেন, আমাদের সম্পর্ক সমন্বিত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব বলতে কেবল রাজনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলোকেই বুঝায় না।

মঙ্গলবার দায়িত্ব নেওয়া জাপানী রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহয়োগিতার মাধ্যমে দু’টি দেশরই সুযোগ গ্রহণ করা দরকার।

তিনি আরো বলেন, দু’টি দেশই বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরো বৃদ্ধি করতে ইচ্ছুক।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা