34.4 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সুন্দরবনের আগুন ছড়িয়ে পড়েছে

সুন্দরবনের আগুন ছড়িয়ে পড়েছে

সুন্দরবনের আগুন ছড়িয়ে পড়েছে

বিএনএ, খুলনা : সুন্দরবন শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বনের সমতল ভূমিতে আগুন ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা হওয়ায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ রেখেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও বন বিভাগ মঙ্গলবার (০৪ মে) সকালে আবারও অভিযান শুরু করবে ।

এদিকে আগুনের লাগার কারণ উদঘাটনে সোমবার (৩ মে) সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- শরণখেলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। পরবর্তীতে এলাকাবাসী ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে অবহিত করে। এর আগে ৮ ফেব্রুয়ারি আগুন লেগে সুন্দরবনের অন্তত ৩ শতাংশ বন ভূমি পুড়ে যায়। এই নিয়ে গেল ২০ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুন্দরবনে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী