23 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার দোকানিকে জরিমানা

চট্টগ্রামে চার দোকানিকে জরিমানা

চট্টগ্রামে চার দোকানিকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কর্ণফুলী সিডিএ মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নগরের চৌমুহনী মোড়ের কর্ণফুলী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় দুইটি মুদি দোকান ও দুইটি মুরগির দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এবি স্টোর নামের একটি কসমেটিক্সের দোকানে অননুমোদিত প্রসাধনী সামগ্রী পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ অভিযানে সিএমপির পুলিশ সদস্য, চট্টগ্রাম জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী