28 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা


বিএনএ, ঢাকা : দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

আসিফ মাহমুদ জানান— তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমাকৃত অর্থ থেকে ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসেবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে।

তিনি দাবি করেন— সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে। তার ভাষ্য, দায়িত্ব ছাড়ার সময় এমন অভিযোগ ওঠেনি; তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত