বিএনএ, ঢাকা: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ মোট ছয়জন সুপ্রিম কোর্টের আইনজীবী রিটটি দায়ের করেন।
রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে দাবী করা হয়েছে, সম্প্রতি ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে যে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে তা আইনগতভাবে বৈধ নয়।
রিটকারীরা উল্লেখ করেন, নির্বাচিত মেয়রদের দায়িত্বের মেয়াদ শেষ না হওয়ার আগে প্রশাসক নিয়োগ দেশের স্থানীয় সরকার আইন এবং সংবিধানের নিয়ম-নীতি লঙ্ঘন করেছে। এছাড়া প্রশাসক নিয়োগের প্রক্রিয়া যথাযথ তত্ত্বাবধান ছাড়াই সম্পন্ন হওয়ায় সেটি প্রজাতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচিত জনপ্রতিনিধির অধিকার হ্রাস করেছে।
বিএনএ/ওজি
![]()

