28.8 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - জুন ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে ৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল

শাহজালাল বিমানবন্দরে ৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল


বিএনএ, ঢাকা: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ৫ দিন ধরে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে যাত্রা করা অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার (৪ মার্চ) একদিনে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর সঙ্গে আগের চার দিনে বাতিল হওয়া ফ্লাইট মিলিয়ে পাঁচ দিনে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ