27 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যয় সাশ্রয়ে একসঙ্গে ২ দিবস পালিত হবে

ব্যয় সাশ্রয়ে একসঙ্গে ২ দিবস পালিত হবে


বিএনএ, ঢাকা : সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে চলতি বছর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর তারিখে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যান্য বছর একই দিন অর্থাৎ ২০ অক্টোবর তারিখে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালন করা হবে।

জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ