20 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা


বিএনএনিউজ, ঢাকা : পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা এবং কেয়ারি ক্রিসেন্ট ও রূপায়ণ জেড আর প্লাজার ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মার্চ) ধানমন্ডি এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে সাত মসজিদ রোডে অবস্থিত কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ পাওয়া যায়। কিন্তু সেখানে থাকা ভিসা ওয়ার্ল্ড ওয়াইড নামক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন ব্যবস্থার ব্যাপক দুর্বলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামগ্রিকভাবে কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অগ্নিনির্বাপন ব্যবস্থার অপর্যাপ্ততা থাকায় পুরো ভবনটি সিলগালা করে দেয়া হয়।

পরবর্তীতে পার্শ্ববর্তী রূপায়ন জেড আর প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি পাওয়ায় দ্য বুফে এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বাফেট প্যারাডাইজ নামক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এসব অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইনস্পেক্টর গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা