26.4 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকে র‍্যাবের অভিযানে ৭০ দালাল আটক

ঢামেকে র‍্যাবের অভিযানে ৭০ দালাল আটক

চট্টগ্রামে সাংবাদিক-পুলিশ মিলে ডাকাতির ছক এএসআই গ্রেফতারে তোলপাড়

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানি করে টাকা নেয়া ও ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগে দালাল চক্রের ৭০ জনকে আটক করেছে র‍্যাব। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের সর্বোচ্চ একমাসের সাজা দেয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢামেক হাসপাতালের অভিযান চালিয়ে বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। এর আগে গোয়েন্দা নজরে আসে এই দালাল চক্রের কর্মকাণ্ড এরই ধারাবাহিকতা রাত থেকে এ অভিযান শুরু করে র‍্যাবের গোয়েন্দা সংস্থা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল সাঁড়াশি অভিযান শুরু করে র‍্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এ ছাড়া হাসপাতালে আসার কারণও বলতে পারে নাই।

অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলন করা হয় বলে জানিয়েছেন র‍্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে র‍্যাব বলেন,দীর্ঘদিন যাবত কিছু দালাল চক্ররা ঢাকা মেডিকেল থেকে রোগী নিয়ে অন্য বেসরকারী হাসপাতালে ভর্তি করে টাকা আদায় করতো। এসব তথ্য গোয়েন্দাদের নজরে আসলে এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭০ জন দালাল চক্রকে আটক করা হয়।

বিএনএ/আজিজুল, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?