18 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হোটেল থেকে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ের পেনিনসুলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে আলামত দেখে সন্দেহ করছে পুলিশ।

হোটেলের রেজিস্ট্রারে ওই ব্যক্তির নাম লেখা আছে- ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর। তিনি নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসে কর্মরত রয়েছেন বলে উল্লেখ আছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না। খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা