22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে গরুর মাংস, দাম ৬০০ টাকা

ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে গরুর মাংস, দাম ৬০০ টাকা


বিএনএ,ঢাকা: রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ  ঢাকায় ৩০ স্থান থেকে  ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস, মুরগি ও ডিম, বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার(৪র্মাচ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।

মো. আবদুর রহমান বলেছেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করবো। এ ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে। শুরুতে ঢাকা শহরে ৩০টি স্পটে পণ্যগুলো বিক্রি করা হবে। এটা হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আাগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকার বাইরে এ ধরনের কোনো পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ঢাকায় ৩০ জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করবো। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা