32 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর আকাশ মেঘলা, বৃষ্টি

রাজধানীর আকাশ মেঘলা, বৃষ্টি

ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা, বৃষ্টি

ঢাকা: সোমবার(৪মার্চ) ভোর থেকে রাজধানী ঢাকার আকাশ ঘনকালো মেঘে ঢাকা। চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত।  এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে।

সোমবার ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ০৩ মিনিট।
বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত