26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

গ্রেপ্তার-২

বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬৬৮৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ২ লিটার দেশি মদ, ৬১টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

শনিবার (৪ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ মার্চ) ভোর ছয়টা থেকে শনিবার (৪ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৩৮ জনের কাছ থেকে ৬২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেনসিডিল ও ৪৯ কেজি ২১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলে জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের