30 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় চিকিৎসকদের কর্মবিরতিতে অচল স্বাস্থ্যসেবা

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতিতে অচল স্বাস্থ্যসেবা


বিএনএ, খুলনা: খুলনায় চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার না করায় আজও শনিবার (৪ মার্চ)অচল জেলার স্বাস্থ্যসেবা। বুধবার (১ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া চিকিৎসকদের কর্মবিরতিতে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চিকিৎসাসেবা না পেয়ে বহু রোগীকে হাসপাতালের গেট থেকে ফিরে যেতে দেখা গেছে।

কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম শুক্রবার রাতে জানিয়েছিলেন, বিএমএ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদও জানান তিনি।

তবে বিএমএ এখন পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা দেয়নি। চিকিৎসকরাও কাজে যোগ দেননি। তারা জানিয়েছেন, অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের