18 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর আটক

পেকুয়ায় অস্ত্র কারখানার সন্ধান, কারিগর আটক


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া উপজেলার গহিন পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। টৈটংয়ের গহীন পাহাড়ে সেই কারখানায় অভিযান চালিয়ে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ দেলোয়ার হোসেন নামে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

আটক দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালাচান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদকপাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা