25.8 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বিএনএ, ঢাকা: ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতি চালু হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকছে না।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব।’ তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?