26 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডির বাড়িতে ডাকাতি!

ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডির বাড়িতে ডাকাতি!

ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডির বাড়িতে ডাকাতি!

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে দিনদুপুরে একটি ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে পাঁচলাইশ থানার অদূরে প্রবর্তক মোড়ের আবুল খায়ের ভবনে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত পুলিশ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন বায়েজিদ ও আকাশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, ওই ভবন থেকে আমরা দুই জনকে আটক করেছি। তাদের একজনকে পালানোর সময় আটক করা হয়। অপরজন ভবনটির একটি বাথরুমে বাড়ির মালিককে জিম্মি করে রেখেছিল। অভিযান পরিচালনা করে বাড়ির মালিক লোকমানকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধার হওয়া বাড়ির মালিক সামান্য আঘাত পেয়েছেন। ভবন মালিক ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। অভিযান এখনও চলমান আছে। অভিযান শেষ হলে তখন পুরো বিষয়টি জানা যাবে।

সিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে ডাকাতির ঘটনা মনে হচ্ছে। অভিযান শেষ হলে পুরো ঘটনা জানা যাবে।’

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন