25.8 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

বিএনএ, ঢাকা: ক্যানসারে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি সুযোগ-সুবিধা। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস।

সূত্র জানায়, ২০০০ সালে প্যারিসে ক্যানসারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল (ইউআইসিসি) এমন একটি সংস্থা, যা প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যানসার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।

বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রা দিয়ে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যানসার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস।

এ প্রসঙ্গে ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার বলেন, বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশেও ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ক্যান ফুডের ব্যবহার বেড়েছে। এসব খাবারে প্রচুর পরিমাণ চিনি, লবণ ও ট্রান্সফ্যাটের (রূপান্তরিত চর্বি) মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। এসব খাবার যেমন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি করে, একই সঙ্গে ক্যানসার সৃষ্টির জন্যও দায়ী। এ ছাড়া আরেকটি ক্ষতিকর খাবার হলো রেড মিট বা পশুর মাংস। এসব খাবার এড়িয়ে শাকসবজি ও ফলমুল খাওয়া উচিত। পাশাপাশি আঁশযুক্ত খাবারের প্রতি গুরুত্বারোপ করতে হবে। শুধু স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সার ঝুঁকিমুক্ত থাকা সম্ভব।

গ্লোবাল ক্যানসার ইনসিডেন্স, মর্টালিটি অ্যান্ড প্রিভিলেন্স (গ্লোবোক্যান) পরিসংখ্যানের আলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) সর্বশেষ হিসাবে জানিয়েছে, বাংলাদেশে গত পাঁচ বছরে শনাক্তকৃত রোগীর মধ্যে এখনও ক্যানসার আক্রান্ত ২ লাখ ৭১ হাজারের কাছাকাছি।

দিবসটি উদ্‌যাপনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?