30 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে আটক ২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি ২০২৪) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের(ডিএমপি)র মিডিয়া অ্যান্ড মিডিয়া রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: ফারুক হোসেন। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানানো হয়নি।

ডিসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে আটক করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (৪ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু