29 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত


বিএনএ, বিশ্বডেস্ক : চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনে বেলুন উড়তে দেখার ঘটনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো। খবর বিবিসি।

চীনের দাবি বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ। আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে গেছে। এ নিয়ে দুঃখপ্রকাশও করেছে তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ৫-৬ ফেব্রুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যেই এই সফর আয়োজন করা হয়েছিল। সফরটি হলে তিনি ২০১৮ সাল থেকে চীন সফরকারী প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতেন।

বেলুনের ঘটনাটি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছানোর বার্তা দিচ্ছে বলে বিশ্ব গণমাধ্যমে খবর বেরিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ