25 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা


বিএনএ, চবি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  আবাসিক হলের এক ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার সহপাঠীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।এ সময় তার রুমে থেকে একটি চিরকুট পাওয়া গেছে।  , পারিবারিক কারণে এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.শহীদুল ইসলাম বলেন, এক ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার সহপাঠীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে আসে। আমরা তার আত্মহত্যা চেষ্টার কারণ খুঁজে বের করার চেষ্টা করবো।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!