27 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চিতাবাঘ থেকে যেভাবে ৬ বছরের মেয়েকে টেনে নিলেন মা

চিতাবাঘ থেকে যেভাবে ৬ বছরের মেয়েকে টেনে নিলেন মা

চিতাবাঘ

বিএনএ, বিশ্বডেস্ক : ছয় বছরের এক মেয়ে শিশু বাড়ির উঠানে খেলছিল। এসময় হঠাৎ আগমন একটি চিতাবাঘের। মেয়েটিকে কামড়ে ধরে। মেয়েকে বাঁচাতে চিতাবাঘটিকে মেরে তাড়ালেন মা। তাঁর লাঠির আঘাতে মেয়েটিকে ফেলে পালায় চিতাবাঘটি। ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ বন বিভাগের নানপাড়া রেঞ্জ এলাকার ঘটনা।

খবরে বলা হচ্ছে, খয়রিঘাট থানার গির্দা গ্রামের বাসিন্দা রাকেশের ছয় বছরের মেয়ে কাজল। ঘটনার দিন উঠানে খেলছিল সে। তার মা রীনা ঝাঁট দিচ্ছিলেন। হঠাৎই পাশের ঝোপ থেকে উঠোনে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। সোজা মেয়েটিকে আক্রমণ করে সে। চোয়ালে চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে রীনা প্রাণ লাঠি চিতাবাঘটির দিকে ছুটে যান। পরের পর লাঠির আঘাত হানতে থাকেন। অতর্কিত আক্রমণে চিতাবাঘটি মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। চিতাবাঘের আক্রমণে কাজল মুখ ও মাথায় গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে নিকটবর্তী শিবপুর পিএইচসিতে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মেডিকেল কলেজে রেফার করেন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।

নানপাড়া ফরেস্ট রেঞ্জার রশিদ জামীল তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গ্রামের চারপাশে চিতাবাঘটির খোঁজ চালানো হচ্ছে। স্থানীয়দের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন