24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গেম খেলতে না দেয়ায় শিশুর আত্মহত্যা

গেম খেলতে না দেয়ায় শিশুর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও গেম খেলতে না দেয়ায় মায়ের ওপর অভিমান করে ইয়ামিন নামে ৮ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে। এছাড়া ইয়ামিন স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

থানা ও পরিবারের সদস্যরা জানায়, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রায় সময় ভিডিও গেম খেলতো। সকালে গেম খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায় ইয়ামিন। তার মা এ সময় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ফোন না দিলে ইয়ামিন অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে