28 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উৎসব পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সাইদুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সন্ধ্যা সাড়ে  ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে উপরোক্ত স্হান দিয়ে সিদ্দিকুর রহমান রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।  মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে উৎসব পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।

নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন তিনি।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু