23 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বইমেলা

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বইমেলা

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়

বিএনএ,ঢাকা:  ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বইমেলা শত শত বইপ্রেমী কর্মকর্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। ভাষার মাস ফেব্রুয়ারির প্রাক্কালে এরকম বইমেলার আয়োজন ব্যাংকের বইপাঠে আগ্রহী কর্মকর্তাদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

ব্র্যাক ব্যাংক এবং স্বনামধন্য বাংলা পত্রিকা দৈনিক প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা পাবলিকেশনসের যৌথ উদ্যোগে গত ২৯ ও ৩০ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বইমেলার আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও সাব্বির হোসেন, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা