27 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পিরোজপুরে  প্রতিপক্ষের হামলায় নিহত ১

পিরোজপুরে  প্রতিপক্ষের হামলায় নিহত ১


বিএনএ, পিরোজপুর :পিরোজপুর মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সাড়ে আটটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন জাহাঙ্গীর।

নিহত জাহাঙ্গীর বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে এবং গ্রাম পুলিশ শাহ আলম জানান, বুধবার বিকেলে বাদুরা বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জাহাঙ্গীরকে।ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাহ আলম আরও জানান, ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজির লোকজনই তার চাচাকে হত্যা করেছে।

স্বজনদের দাবি, তিনি পিরোজপুর-৩ আসনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীরের সাথে স্থানীয় আরেকটি পক্ষের দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও দায়ের করা হয়েছিল।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

বিএনএ নিউজ/রেহানা/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ