25 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বর্ণিল আয়োজনে ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণিল আয়োজনে ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বিএনএ, ইবি: বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে এসে শেষ করে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। পরে অনুষদ ভবনের পাশে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপন এবং ছাত্রলীগের দলীয় টেন্টে কেক কাটেন নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন খান।

এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, আল-মামুন, সানজিদা চৌধুরী অন্তরা, মামুনুর রশিদ, নাইমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ছাত্রলীগ কর্মী আরিফ, সিরাজ, কামাল, পিংকি শেখসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা