25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সিভাসুর ২১ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

সিভাসুর ২১ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

সিভাসুর ২১ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের সেরা ২১ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষার্থীদের হাতে সম্মানজনক এই অ্যাওয়ার্ড তুলে দেন।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, মাসুমা আফরিন এ্যানি, আব্দুল মতিন, ২য় ব্যাচের নাজমুল সারোয়ার, শামীমা আহমেদ, তাসলিমা আহমেদ, ৩য় ব্যাচের মেহের নাহিদ, মো: শওকত হোসেন, সুস্মিতা ঘোষ লিজা, ৪র্থ ব্যাচের সৈয়দা নববী ইসলাম, মো: রহিম বাদশা, সুলতানা নাজিয়া, ৫ম ব্যাচের কানিজ ফাতেমা নিশান, সুলতান মোহাং আদনান, ফাহমিদা সুলতানা, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান, তৃষ্ণা রায়, দেবপ্রিয় মজুমদার এবং ৭ম ব্যাচের একা মজুমদার, সুস্মিতা চৌধুরী, সুলতানা জান্নাত পমি।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, গবেষণা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যারা নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে ভূমিকা রাখতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন তিনি।

অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!