24 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুরুচিপূর্ণ মন্তব্য:দুই জনের বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

কুরুচিপূর্ণ মন্তব্য:দুই জনের বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

কুরুচিপূর্ণ মন্তব্য:দুই জনের বিরুদ্ধে মেয়র আইভীর মামলা আদালত টপ নিউজ সব খবর

বিএনএ, আদালত প্রতিবেদক : ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।

সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
আদালত তার জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- প্রদীপ দাস (হিন্দু লিভস ম্যাটারস ফেসবুক ও ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী) ও খোকন শাহা।

উল্লেখ্য,গত ২৩ নভেম্বর প্রদীপ দাসের ইউটিউব চ্যানেল ‘হিন্দু লাইভস ম্যাটার’-এ ভিডিও আপলোড করা হয়। ‘নারায়ণগঞ্জের মেয়র আইভীকে খোকন সাহা: হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেন’ এবং ‘এক হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি মেয়র আইভীর দখলে। মন্দিরের সেবায়েত গুম। আতঙ্কে হিন্দুরা’ শিরোনামে ভিডিও প্রচার করা হয়। ১ ডিসেম্বর আরও একটি ভিডিও প্রকাশ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়,‘আসামিরা মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর বক্তব্য প্রচার করেছে। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ।’

বিএনএ নিউজ/এসবি/জেবি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী