29 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ঠাঁই হলো না মাশরাফীর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ঠাঁই হলো না মাশরাফীর


বিএনএ,ঢাকা : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ সদস্যের এই দলে জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।এদের মধ্যে সাতজন নতুন মুখ রয়েছেন। তারা হলেন- ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

এ প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মাশরাফীর সঙ্গে আলোচনা করে দল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাশরাফীর থাকা না থাকা নিয়ে কোন ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে হয়তো।

৮ জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। বায়ো-বাবলে দুদিন থাকার পর ১০ জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট