27 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিএমইউজে’র খতমে কোরআন ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিএমইউজে’র খতমে কোরআন ও দোয়া মাহফিল


বিএনএ, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) রাত ৮টায় সিএমইউজে’র মিলনায়তনে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম করেন ১০ জন আলেম।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য দৈনিক কালের কন্ঠের ব্যুরে প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ’র ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা, সিএমইউজে’র কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিএমইউজে’র সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের