25.8 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জীব বৈচিত্র সংরক্ষণ ও সাগর দূষণ রোধে ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ-উপদেষ্টা ফরিদা

জীব বৈচিত্র সংরক্ষণ ও সাগর দূষণ রোধে ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ-উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

চট্টগ্রাম:  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাকৃতিক সম্পদের আধার বঙ্গোপসাগর প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের আমিষের চাহিদা মিটাতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ যোগান দিয়ে যাচ্ছে। এই বঙ্গোপসাগর হতে মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ এর জীব বৈচিত্র সংরক্ষণ ও সাগর দূষণ রোধে ক্যাডেটদের সর্বদা অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়া, দেশি-বিদেশি বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ক্যাডেটরা যোগদান করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে এবং একই সাথে জাতীয় সুনীল অর্থনীতির লক্ষ্যকে বাস্তবায়িত করবে।

মঙ্গলবার(৩ডিসেম্বর) সকালে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৪৩তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কর্ম জীবনে উন্নতির প্রধান ভিত্তি হলো কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্যনিষ্ঠা। এই বোধগুলো আত্মস্থ করে ক্যাডেটরা ভবিষ্যত কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে ।

এর আগে এ বছর একাডেমির ৪৩তম ব্যাচে ১২ জন নারীসহ সর্বমোট ১০৬ জন ক্যাডেট পাসড আউট হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাফল্যের স্বীকৃতি পুরস্কার হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।
মেরিন ফিশারিজ বিভাগ
এ বছর ৪৩তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার’ বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ অর্জন করেন।

নটিক্যাল সায়েন্স বিভাগ

তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ হতে ক্যাডেট মোঃ রায়হান হোসেন মজুমদার,

মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ

মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মো. জোবায়ের আব্দুল্লাহ্

মেরিন ফিশারিজ বিভাগ

এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার’ বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক অর্জন করেন।

শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট

এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগের ক্যাডেট শারমিন সুলতানা ‘বেস্ট ফিমেইল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক অর্জন করেন।

মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, বিএফডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিল্লুর রহমান, মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর মো: মনির উদ্দিন মল্লিক, বিএন, মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মো: ইবনে কায়সার তৈমুর এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

ক্যাডেটদের অভিভাবকসহ বিভিন্ন শিপিং এজেন্সির প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?