18 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন ডোনাল্ড লু

ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন ডোনাল্ড লু


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন। তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা।

নয়াদিল্লিতে মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে  একথা বলা হয়েছে।

ডোনাল্ড লু মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দিবেন।

ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রক্ষিত ইস্যুগুলো স্থান পাবে।

আগামী ৫ ডিসেম্বর ডোনাল্ড লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এই সময় ইউএসএআইডি’র উপ সহকারি প্রশাসক অঞ্জলি কাউর এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপ সহকারি মন্ত্রী রবার্ট ক্যার্ফোথকে নিয়ে শ্রীলঙ্কার সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।

সহকারি পররাষ্ট্র মন্ত্রী লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি,নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা