25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চার্জিং নির্দেশিকা তৈরি : বৈদ্যুতিক যানের প্রসার করা উচিত-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চার্জিং নির্দেশিকা তৈরি : বৈদ্যুতিক যানের প্রসার করা উচিত-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা তৈরি করা হয়েছে, দ্রুততার সাথে বৈদ্যুতিক যানবাহনের প্রসার করা উচিত। এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রতিমন্ত্রী শনিবার(৩ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে এফইআরবি আয়োজিত ‘জ্বালানির রূপান্তর : বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নেট মিটারিং ও সোলার রুফটপ-এর ব্যবহার বাড়াতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন,  নেট মিটারিং ও সোলার রুফটপ-এর ব্যবহার বাড়াতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। স্টোরেজ ক্ষমতা বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানি ২৪ ঘণ্টাই ব্যবহার করা যাবে। আমাদের মহাপরিকল্পনায় জ্বালানি হিসেবে হাইড্রোজেন থাকলেও তা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।

পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বাড়াতে হবে জ্বালানি দক্ষতা। দক্ষতার সাথে দ্রুত আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অবদান রাখবে।

বেসরকারি খাতে  জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে নীতিমালা হচ্ছে

প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, গ্যাস আমদানি বেসরকারি প্রতিষ্ঠানদের জন্য ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান জ্বালানি তেল আমদানি ও বিপণন করতে পারে সে বিষয়েও নীতিমালা তৈরি করা হচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ম তামিম। তিনি বাংলাদেশের চাহিদা ও সরবরাহ, জ্বালানি আমদানির অর্থনৈতিক প্রভাব, মহাপরিকল্পনা ও পূর্বাভাস, জ্বালানির রূপান্তরের বৈশ্বিক প্রবণতা, মূল্যসাশ্রয় ভারসাম্য, বাংলাদেশের চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে আলোকপাত করেন।

এফইআরবির নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহ’র সঞ্চালনায় ও এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ বদরুল ইমাম বক্তব্য রাখেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন