24 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বনানীতে জঙ্গি সন্দেহে একটি হোটেল ঘিরে রেখেছে পুলিশ

বনানীতে জঙ্গি সন্দেহে একটি হোটেল ঘিরে রেখেছে পুলিশ


বিএনএ, ঢাকা : রাজধানীর বনানীতে নর্থ সিটি নামে একটি আবাসিক হোটেল জঙ্গি সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই হোটেলটি ঘিরে রাখা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নূরে আজম।

তিনি বলেন, বলেন, ‘প্রায় আধা ঘণ্টা হলো আমরা নর্থ সিটি নামে এই হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি সেখানে জঙ্গি সদস্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এখানে নাশকতার উদ্দেশ্যে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই আজ একটি টিম অভিযানে নামে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে