20 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তান ছেড়ে নিজ দেশে দেড় লাখের বেশি আফগান

পাকিস্তান ছেড়ে নিজ দেশে দেড় লাখের বেশি আফগান

পাকিস্তান ছেড়ে নিজ দেশে দেড় লাখের বেশি আফগান

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের জের ধরে গত মাসে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ।

পহেলা নভেম্বরের মধ্যে অবৈধ বিদেশিদের দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান।এরপর আফগান শরণার্থীরা পাকিস্তান ছাড়তে শুরু করে। এখন পর্যন্ত দেড় লাখের বেশি আফগানি দেশটি ছেড়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তালেবান সরকারের শরণার্থী বিষয়কমন্ত্রী খলিল হাক্কানি বলেছেন, আমরা পাকিস্তান সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি এবং আরও সময় চাইছি।

আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনার প্রবেশ ও মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরুর পর থেকে পাকিস্তানে মূলত পাশতুন জনগোষ্ঠীর শরণার্থীদের ভিড় শুরু হয়েছিল। দু’দশক আগে আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান শুরুর পরেও কয়েক লাখ আফগান নাগরিক প্রাণভয়ে পাকিস্তানে চলে এসেছিলেন।

পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে তাদের বসবাস। পাকিস্তান সরকারের দাবি, তাদের সংখ্যা প্রায় ৪০ লাখ। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় তা সাড়ে ১৭ লাখের আশপাশে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা