28 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

নীলফামারীতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

নীলফামারীতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

বিএনএ নীলফামারী:নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাম চাপায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে সৈয়দপুর বাস টার্মিনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিয়ামতপুর জুম্মাপাড়ার জাহাঙ্গীর ভাণ্ডারী, শাষকান্দরের আলম ও কুন্দলের রবিউল ইসলাম। হতাহতরা সবাই পরিবহন শ্রমিক ছিলেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, রংপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি বাসটার্মিনালের পাশে এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অন্য ২জন মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী