23 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

বিএনএ, ঢাকা: টিকটকার ইয়াসিন আরাফাত অপু (২০) ওরফে ‘অপু ভাই’সহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালত চার্জশিট গ্রহণ করে আসামি মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমানের (২৫) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৮ নভেম্বর দিন ধার্য রয়েছে। একইসঙ্গে মামলায় অপর আসামি মুন্না ওরফে লুৎফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫), মো. সুমন শেখ ওরফে পাপনের (২৭) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) সকালে উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অপরদিকে মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতির আবেদন করেন।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মো. শাকিল হোসেন (২৬), মো. শাহদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি ওরফে সৈয়দ রাকিবুর রহমান (২৫)।

এছাড়া আসামি মুন্না ওরফে লুত্ফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫), মো. সুমন শেখ ওরফে পাপনের (২৭) বিরুদ্ধে অভিযোগ প্রমাণের পক্ষে কোনো নিরপেক্ষ প্রত্যক্ষ সাক্ষী না পাওয়ায় এবং ঘটনার সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। ১১ অক্টোবর আদালত আবেদন গ্রহণ করে তাঁদের অব্যাহতি দেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা