26 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » যেভাবে করা যাবে ই-নামজারি

যেভাবে করা যাবে ই-নামজারি


বিএনএ, ঢাকা : অনলাইনেই জমির নামজারি করা যাবে। নাগরিকরা কীভাবে ভূমির ই নামজারি করবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
নামজারি, জমাভাগ ও জমাএকত্রীকরণ বাবদ ফি অনলাইনে দেওয়া সংক্রান্ত এক পরিপত্রে মঙ্গলবার এর প্রক্রিয়া তুলে ধরা হয়।

>> ই-নামজারি আবেদনের সময় প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা ও নোটিস জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দিতে হবে।

>> নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ এক হাজার এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা অর্থাৎ মোট একহাজার ১০০ টাকা আবেদনকারী অনলাইনে জমা দেবেন।

>> এই এক হাজার ১০০ টাকা পরিশোধের পর কিউআর কোডযুক্ত (কুইক রেসপন্স কোড) অনলাইন ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) সংগ্রহ করা যাবে।

ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে।

এই ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস থেকে ছাপানো ডিসিআরের সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান।

অনলাইনে নামজারি বা ই-নামজারি সেবার জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://land.gov.bd/) প্রবেশ করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ